শিবচরে মাদক কারবারিদেরকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা হানজালার

শিবচরে মাদক কারবারিদেরকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা হানজালার

মাদারীপুরের শিবচরে মাদক কারবারিকে ধরিয়ে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রবিবার (১০ মে) রাতে সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

শিবচরে মাদক কারবারিদেরকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা হানজালার

ভিডিওবার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেব। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এ যাত্রা চালিয়ে যাচ্ছি বা চালিয়ে যাব যত দিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। এটা আমাদের কাজ, আমরা করব

হানজালা বলেন, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে।

যুবসমাজকে বাঁচানোর জন্য বিগত দিনে আমরা নিজেদের জীবনও ঝুঁকির মুখে ফেলেছি। আমি নিজে সংসদ সদস্য হিসেবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করব। আমি চাই দেশের সন্তানেরা ভালো থাকুক।
এই সংসদ সদস্য আরো বলেন, আমরা শিবচরকে মাদকমুক্ত করতে চাই।

নির্বাচনের আগে যেমন মাদকবিরোধী অভিযান চালিয়েছি, এখনো তা চালিয়ে যাচ্ছি। হুঁশিয়ারি দিয়ে হানজালা বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না। আমি হানজালা ওয়াদা দিচ্ছি, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ জন্য মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

সরকারি খাল দখল করে ভবন নির্মাণ যুবলীগ নেতার

আপনারা যার যার জায়গা থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারে, আমি নিজে তাকে পুরস্কৃত করব, ইনশাআল্লাহ।

Scroll to Top