সামাজিকমাধ্যমে প্রায় প্রতিদিনই নতুন নতুন ইস্যুতে আলোচনা-সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা। যদিও সেসবের অধিকাংশ কতটা অর্থপূর্ণ বা যুক্তিযুক্ত- তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এবার তেমনই এক বিষয়কে কেন্দ্র করে আফসোস প্রকাশ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
যেখানে অন্যের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনাকারীদেরকে একহাত নিয়েছেন তিনি।
ফারিয়া লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে রকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো- তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’ সামাজিকমাধ্যমে শবনম ফারিয়ার এই পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। তার পোস্টটি অনুরাগীদের অনেকে শেয়ার করেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ছোটপর্দা বা চলচ্চিত্রে কম কাজ করছেন শবনম ফারিয়া। কারণ, মানসম্পন্ন বা ভালো চিত্রনাট্যের অপেক্ষা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‘ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করছি না। এর সুবিধা হচ্ছে দর্শক জানবেন আমি যে কাজটি করবো, তা অবশ্যই ভালো কাজ, গড়পড়তা কিছু হওয়ার সম্ভাবনা নেই। অভিনয় কম করি বলে এই পরিবেশন, শুটিং সবকিছু মিস করি। তবুও আমি সিদ্ধান্তে অটল ভালো কাজ ছাড়া করছি না।’



