যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’ পণ্ড হয়েছে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনায়। শনিবার রাতে অনুষ্ঠানের মূল বলরুমের ভেতরে এক বন্দুকধারী কয়েক রাউন্ড গুলি ছুড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সাথে সাথেই সিক্রেট সার্ভিসের বিশেষ দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘিরে ফেলে এবং তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিনার চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা মাত্রই সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। পুরো বলরুমে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়।





