
ভোলার মেঘনা নদীতে জেলের জালে উঠে একটি বিশাল সাইজের রাজা ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ইলিশটির ওজন ২ কেজি ৫৬০ গ্রাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের এমন ঘটনা ঘটে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার রামনেওয়াজ মাছ ঘাটে। ওই মাছটি আরও বেশি মূল্যে বিক্রির জন্য পাঠানো হয়েছে ঢাকার কারওয়ান বাজারে।
রামনেওয়াজ মৎস্য ঘাটের জেলে ইব্রাহীম মাঝি ও জালাল মাঝি জানান, মঙ্গলবার সকাল থেকে মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের জেলে এমরান মাঝির নেতৃত্বে তার সঙ্গী মাঝিরা ওই এলাকার মেঘনা নদীতে জাল ফেলেন। কয়েক ঘন্টা পর জাল টেনে ট্রলারে উঠালে বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি বিশাল আকারের রাজা ইলিশটি উঠে আসে। পরে তারা মাছটি দুপুরের দিকে রামেনওয়াজ মৎস্য ঘাটে নিয়ে নিলামে বিক্রি করেন। তখন ১৫ হাজার টাকায় আড়ৎদার শাওন হাওলাদার মাছটি ক্রয় করেন।
আড়ৎদার শাওন হাওলাদার জানান, তিনি প্রকাশ্যে নিলামের মাধ্যমে অনেক আড়তদার ও ব্যবসায়ীদের সাথে অংশগ্রহণ করেন। সর্ব্বোচ ১৫ হাজার টাকায় নিলামে ক্রয় করেন।
তিনি আরও জানান, ২ কেজি ৫৬০ গ্রামের বিশাল সাইজের রাজা ইলিশটি তিনি অন্যান্য মাছের সাথে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠিয়েছেন। তার এক পরিচিত আড়তদার ফোনে যোগাযোগ করেছেন মাছটি নিতে। সে যদি ভালো দাম দেয় তবে তাকে দিবেন। আর যদি সে নিতে না চায় তবে কাওরান বাজারে একটি ১৬/১৭ হাজার টাকারও বেশি বিক্রি করতে পারবেন বলে দাবী করেন তিনি।
মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সামনে ইলিশের ডিম ছাড়া মৌসুম হওয়ায় বড় বড় সাইজের ইলিশ সাগর থেকে নদীতে আসতে শুরু করেছে। আমাবস্যার সময়্ আরও বেশি বড় সাইজের ইলিশ নদীতে আসবে তখন জেলেদের জালে ধরা পরবে।
প্রতিবেদক
হারুন উর রশীদ
ভোলা জেলা প্রতিনিধি
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

