ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে গড়ে তোলা অবকাঠামো ঠিক রাখতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার।
দেশে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী ও পুকুরের পানি পরিশোধন করে নিরাপদ পানি সরবরাহ বাড়াতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে।

