ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের উড়িষ্যার বোলাঙ্গির জেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছোঁড়া মোবাইলে মাথায় আঘাত পেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার নিজ বাড়িতে তাদের  স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীকে মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করেন, এতে স্বামী গুরুতর আহত হন।

এসময় তাকে দ্রুত বোলাঙ্গির জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে তার চিকিৎসা শুরু করা হয়। পরে তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে  বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন এবং তিনি বাড়িতে ফিরে যান।

তবে, বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে বলে জানা গেছে। এসময় পরিবারের সদস্যরা তাকে জরুরি চিকিৎসার জন্য আবার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top