২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। গত আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠেছে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই ঘিরে আবারও সামনে এসেছে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের স্মৃতি। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং অসাধারণ একক নৈপুণ্যে করা আরেক গোলের সুবাদে ইংল্যান্ডকে বিদায় করেছিল আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত সেই ম্যাচের স্মৃতি এখনও দুই দেশের সমর্থকদের আবেগে জায়গা করে আছে।
তবে ইতিহাসের আরেকটি পরিসংখ্যান আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার সেমিফাইনাল খেলেছে আলবিসেলেস্তেরা, আর প্রতিবারই জয় নিয়ে ফাইনালে উঠেছে। অর্থাৎ, বিশ্বকাপের সেমিফাইনালে এখনো কোনো পরাজয়ের স্বাদ পায়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও পরিসংখ্যান মাঠের ফল নির্ধারণ করে না, তবু এমন রেকর্ড বড় ম্যাচের আগে মানসিকভাবে দলকে উজ্জীবিত করতে পারে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা সেই আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।
আরও পড়ুনঃ চলতি বিশ্বকাপে যেভাবে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড
অন্যদিকে দীর্ঘদিনের বিশ্বকাপ-অপেক্ষা ঘোচানোর লক্ষ্যে ইংল্যান্ডও সেমিফাইনালে ইতিহাস বদলের প্রত্যয়ে মাঠে নামবে। ফলে দুই পরাশক্তির এই লড়াইয়ে উত্তেজনার পারদ থাকছে তুঙ্গে।



