সম্মেলনে স্কপের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে আছে শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে পূর্ণ স্বাধীনতা, অভিন্ন শ্রম আইন ও অযৌক্তিক ছাঁটাই–হয়রানি বন্ধ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও মহার্ঘ ভাতা চালু, বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প আবার চালু ও আউটসোর্সিং বন্ধ। এ ছাড়া শ্রমিকদের রেশন, আবাসন, পেনশন, হাসপাতাল, নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
সভায় অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, স্কপের যুগ্ম সমন্বয়কারী আবদুল কাদের হাওলাদার, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, আহসান হাবিব, এ এ এম ফয়েজ হোসেন, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



