বিচারপতির কাছে চাঁদা দাবি করায় যুবদল নেতা আটক | চ্যানেল আই অনলাইন

বিচারপতির কাছে চাঁদা দাবি করায় যুবদল নেতা আটক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে তাকে আটক করা হয়।

আটক আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান জানান, ফুলছড়ির কালিরবাহারে দুপুরে বিচারপতি তার নিজ বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাদা দাবি করেন। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

GOVT

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Shoroter Joba

Scroll to Top