বালারাতে বাংলাদেশিদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

বালারাতে বাংলাদেশিদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

প্রবাসজীবনের ব্যস্ততা ও দূরত্বের মাঝেও বালারাতের বাংলাদেশিরা সারা বছর ঈদ, দুর্গাপূজা, পিঠা উৎসবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নিজেদের শিকড় ও সংস্কৃতিকে লালন করে চলেছেন। এবারের ঈদ পুনর্মিলনীও ছিল সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য উদ্যাপন। হাসি, আনন্দ, গান, কবিতা আর মিলনের আবহে মুখরিত এ সন্ধ্যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বালারাতের বাংলাদেশি কমিউনিটির কাছে।

Scroll to Top