বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতির স্ত্রী’র ইন্তেকাল | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতির স্ত্রী’র ইন্তেকাল | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতি ও ক্যালগেরির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল্লা রফিকের সহধর্মিণী হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (১ অক্টোবর) কানাডার স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ক্যালগেরির ফুটহিল হাসপাতালে তিনি মারা যান। হোসনে আরা বেগম হৃদরোগ জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

GOVT

মঙ্গলবার বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

তার স্বামী আবদুল্লা রফিক মরহুমার মাগফিরাত ও আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Scroll to Top