শনিবার গড়াল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুই ম্যাচের লড়াইয়ে সিরিজ নির্ধারণী মহারণের সবকিছু। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
৬.১৮
এবার তানজিদকে ফেরালেন স্টার্ক
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরও একটি সাফল্য পেলেন স্টার্ক। এবার ফেরালেন তানজিদ তামিমকে। স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়লেন বাংলাদেশ ওপেনার। খালি হাতেই ফিরলেন। ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
৫.৩৫
একাদশে ফিরলেন শরীফুল
ডারউইন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইবাদত হোসেন বাদ পড়েছেন। একাদশে দুই স্পিনার ও তিন পেসার।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
প্রথম দিন
৫.৩০
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
২.০০
‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত
https://www.channelionline.com/mackay-shanto-bangladesh-australia-test/

