বাংলাদেশ ও কানাডার বাণিজ্য বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব, সৌর বিদ্যুতে বিনিয়োগের আহ্বান – DesheBideshe

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব, সৌর বিদ্যুতে বিনিয়োগের আহ্বান – DesheBideshe


বাংলাদেশ ও কানাডার বাণিজ্য বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব, সৌর বিদ্যুতে বিনিয়োগের আহ্বান – DesheBideshe

ঢাকা, ১৯ এপ্রিল – বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি ও বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। এই বিশাল লক্ষ্য অর্জনে কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।

তিনি উল্লেখ করেন যে, এ খাতে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সকল নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করবে সরকার। বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশের এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করতে বেশ আগ্রহী।

এ সময় তিনি কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থনীতির অবদানের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top