ববি দেওলের চেয়ে চার গুণ বেশি পাচ্ছেন আলিয়া

ববি দেওলের চেয়ে চার গুণ বেশি পাচ্ছেন আলিয়া

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবি ‘আলফা’ মুক্তির আগেই বারবার আলোচনায় উঠে আসছে। ট্রেলার প্রকাশের পর ছবির অ্যাকশন ও নারীকেন্দ্রিক গল্প নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবার এই স্পাই থ্রিলার ছবি মুক্তির আগে সামনে এসেছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন আলিয়া ভাট।

প্রতিবেদন অনুযায়ী, ‘আলফা’য় অভিনয়ের জন্য আলিয়া নিয়েছেন ২৫ কোটি রুপি। এই ছবির মূল চরিত্রে আছেন তিনি। আর আলিয়াকে ছবিতে রুদ্ধশ্বাস অ্যাকশন করতে দেখা যাবে। ‘আলফা’ ছবিতে প্রধান খল চরিত্রে আছেন ববি দেওল। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর পারিশ্রমিক ৬ কোটি রুপি। সেই হিসাবে আলিয়ার পারিশ্রমিক ববির তুলনায় প্রায় চার গুণ বেশি। একই অঙ্ক, অর্থাৎ ৬ কোটি রুপি পেয়েছেন প্রবীণ অভিনেতা অনিল কাপুরও। তাঁকেও ‘আলফা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Scroll to Top