নড়াইলের ভদ্রবিলা বাজারে মোস্ত কাজি (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (৩ জুলাই) বিকালে ভদ্রবিলা পোলাইডাঙ্গা রাস্তাার টিকুব্বারের বাড়ীর কাছে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। গুরুতর আহত নড়াইল আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত মোস্ত কাজি পোলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে ভদ্রবিলা খেলার মাঠে ভদ্রবিলা ও পোলইডাঙ্গা গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এটি নিয়ে বিষয় শুক্রবার বিকালে স্থানীয়ভাবে মিমাংসার কথা ছিল।
বিকেলে মোস্ত কাজী ভদ্রবিলা বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে উক্ত ঘটনার জের ধরে ভদ্রবিলা পোলাইডাঙ্গা রাস্তার টিকুব্বারের বাড়ির কাছে একদল সন্ত্রাসী এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ মোতায়েন রয়েছে।





