প্রশ্ন: ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমে যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে প্রস্তাব দিয়ে অপর পক্ষ তিনবার “কবুল” বলে তা গ্রহণ করে, তাহলে কি তাদের বিয়ে সম্পন্ন হবে?

উত্তর: ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ লিখিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে ইজাব-কবুল করা হলেও তা দ্বারা বৈধ বিয়ে সম্পন্ন হয় না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য একই বৈঠকে বর-কনে বা তাদের প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকা আবশ্যক। যেহেতু অনলাইন বার্তায় এই শর্ত পূরণ হয় না, তাই এভাবে ইজাব-কবুল করলে বিয়ে শুদ্ধ হয় না।
এছাড়া বিয়ে বৈধ হওয়ার জন্য কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিতি থাকা জরুরি। সাক্ষী ছাড়া শুধু বর-কনের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় না।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। (সুনান)
আরও পড়ুনঃ সন্ধ্যা থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
তবে সাক্ষী নির্দিষ্ট করে নাম উল্লেখ করা জরুরি নয়। উপস্থিত জনসমাগমের মধ্য থেকে যারা ইজাব ও কবুল প্রত্যক্ষ করেন, তারাও সাক্ষী হিসেবে গণ্য হন। বিশেষ করে মসজিদে বা জনসম্মুখে বিয়ের আকদ হলে উপস্থিত লোকজনের সাক্ষ্যেই বিয়ে সম্পন্ন হয়ে যায়।



