উৎপাদিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক সময় খামারিরা ক্ষতিগ্রস্ত হন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ সমস্যা সমাধানে উৎপাদন থেকে শুরু করে মোড়কজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ—প্রতিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রয়োজনে স্থানীয় পর্যায়ে ছোট আকারের প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে সরকারি সহায়তা দেওয়া হবে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে আজ বুধবার প্রাণিসম্পদমন্ত্রী এ কথাগুলো বলেন।