প্রবাসী আয় ও ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী

প্রবাসী আয় ও ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী

জুমবাংলা ডেস্ক : প্রবাসী আয় ও প্রবাসী ব্যাংকিং খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “Excellence in Remittance Leadership & Diaspora Banking Award” সম্মাননা লাভ করেছেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

প্রবাসী আয় ও ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরীপ্রবাসী আয় ও ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী

এই সম্মাননা প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে। এটি যৌথভাবে আয়োজন করে NRB Global এবং NRB Family Support।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে আহসান জামান চৌধুরীর হাতে এই সম্মাননা তুলে দেন।

প্রবাসী আয় বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব, প্রবাসী গ্রাহকদের জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

Scroll to Top