পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষ, পিস্তল-চায়নিজ কুড়ালসহ আটক ২

পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষ, পিস্তল-চায়নিজ কুড়ালসহ আটক ২

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরিসহ দুজন ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোটের মো. সজল (২৪)। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

Scroll to Top