নৌপথে পুরনো ঐতিহ্য ফিরে আসুক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী  | চ্যানেল আই অনলাইন

নৌপথে পুরনো ঐতিহ্য ফিরে আসুক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী  | চ্যানেল আই অনলাইন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, আমরা চাই নৌপথে তার পুরনো ঐতিহ্য ফিরে আসুক। সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার বাহন হিসেবে ফিরে আসুক। সেই লক্ষ্যে নৌ মন্ত্রণালয় কাজ করবে। 

রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন করতে পারি, আর ড্রেজিং করে নদী পথগুলো সচল রাখতে পারি। তাহলে নৌপথের পুরনো ঐতিহ্য ফিরে আসবে এবং এর সুফল জনগণই পাবে।

‎মন্ত্রী বলেন, শতবছরের পুরনো স্টিমার বার বার মেরামত করা হয়েছে। একটি সচল রয়েছে, আর বাকিগুলো নৌপথে চলাচলের জন্য উপযোগী না। আমাদের মাথায় রাখতে হয় যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা বিকল্পভাবে চিন্তা করবো সেই স্টিমারগুলোকে কাজে লাগিয়ে সেবার সুযোগ তৈরি করা যায় কিনা।

‎এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

Scroll to Top