মঞ্চে আবছা আলো। একে একে সেই মঞ্চে আসেন দেশের খ্যাতনামা তিন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, তামান্না রহমান ও প্রমা অবন্তী। শাস্ত্রীয় সংগীতের সুরে একই মঞ্চে কত্থক, মণিপুরি, ওডিশি—এই তিন ঘরানার ধ্রুপদি নৃত্য পরিবেশন করেন তাঁরা। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নৃত্যসুধা’ শিরোনামে আয়োজিত শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যায় এভাবেই দর্শকদের স্বাগত জানানো হয়। ঢাকার নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের সহযোগিতায় এ আয়োজন করে চট্টগ্রামের ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। সূচনা পর্বের পরপরই শুরু হয় নাচের পর্ব। প্রথমে পরিবেশিত হয় নৃত্যশিল্পী প্রমা অবন্তীর নির্দেশনায় ওডিশি নৃত্য। এতে অংশ নেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও তাঁর দল। এরপর মণিপুরি নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল। নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও তাঁর দল পরিবেশন করে কত্থক নৃত্য এবং ভরতনাট্যম পরিবেশন করে নৃত্যশিল্পী আনিসুল ইসলামের দল। এই নৃত্যানুষ্ঠানের বিভিন্ন ছবি নিয়ে এই গল্প।
নৃত্যসুধায় মুগ্ধতা ছড়ানো নৃত্য পরিবেশনা
Recent Posts
আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার
August 14, 2026
বারবার চোখ ভিজে আসছিল ইরফানের… | চ্যানেল আই অনলাইন
August 14, 2026
বাড্ডায় ডিবির সঙ্গে ‘গোলাগুলি’, পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
August 14, 2026