আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার

গত রোববার আরজি করের ওই নারী চিকিৎসকের মৃত্যুর দুই বছর পূর্তির দিন পানিহাটির একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, কেন ওই চিকিৎসকের বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও তাঁর মরদেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। ওই সময় কোনো ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াই মরদেহ সৎকার করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এরপর বারাকপুর পুলিশ কমিশনারেট নতুন করে মামলাটি তদন্তের উদ্যোগ নেয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, কেন ওই নারী চিকিৎসকের মরদেহ এত দ্রুত সৎকার করা হয়েছিল এবং সৎকারের প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা হয়েছিল কি না।

পুলিশের তদন্তে ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পানিহাটি শ্মশানে মরদেহ সৎকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। মরদেহ সৎকারের পুরো প্রক্রিয়াটি তদন্তের আওতায় আনা হয়েছে।

Scroll to Top