নন্দনমঞ্চে ঈদ উৎসব: কাওয়ালি থেকে ব্যান্ড, থাকছে মেহেদী কর্নার | চ্যানেল আই অনলাইন

নন্দনমঞ্চে ঈদ উৎসব: কাওয়ালি থেকে ব্যান্ড, থাকছে মেহেদী কর্নার | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ উল আযহা উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আনন্দ উৎসব”।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণী একক পরিবেশনা উপস্থাপন করবেন।

একক সংগীত ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন শিল্পী এঞ্জেল নূর। এরপর বিশিষ্ট শিল্পী মিঠুন চক্র জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করবেন।

সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আভাস’। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্নার।

Scroll to Top