ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক সাবেক মার্কিন সামরিক সদস্য | চ্যানেল আই অনলাইন

ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক সাবেক মার্কিন সামরিক সদস্য | চ্যানেল আই অনলাইন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে বিক্ষোভ করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্য (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যদের আটক করেছে পুলিশ।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত খবরে জানানো হয়, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অবস্থিত কংগ্রেস ভবনের একটি অংশে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ করেন। এ সময় তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন।

প্রতিবাদ কর্মসূচির এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং অন্তত অর্ধশতাধিক ভেটেরান ও সামরিক সদস্যদের স্বজনকে আটক করে।

বিক্ষোভকারীরা জানান, তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করছেন এবং নতুন করে সংঘাত বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

Scroll to Top