১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পবিত্র রমজান মাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করতে হবে। পাশাপাশি সরাসরি তথ্য জানানোর জন্য কয়েকটি নির্ধারিত ফোন নম্বরও দেওয়া হয়েছে।
এছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হবে। চাঁদ না দেখা গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন থেকে রমজান গণনা করা হবে।


