মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ আসনে বিএনপি থেকে চারবার নির্বাচিত এই সংসদ সদস্য এবার প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে স্থান পেলেন। নবগঠিত মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রী হিসেবে সাখাওয়াত হোসেনকে শপথ নিতে দেখে গতকাল মঙ্গলবার তাঁর এলাকার নেতা–কর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
সাখাওয়াত হোসেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের সরদার আসমত আলীর ছেলে।