তৃপ্তি দিমরিকে নিয়ে উরফি জাভেদের বি-স্ফো-র-ক মন্তব্য

তৃপ্তি দিমরিকে নিয়ে উরফি জাভেদের বি-স্ফো-র-ক মন্তব্য

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’-এ অভিনয়ের পর থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

তৃপ্তি দিমরিকে নিয়ে উরফি জাভেদের বি-স্ফো-র-ক মন্তব্য

তৃপ্তি তাঁর অভিনয়ের মাধ্যমে নজর কাড়লেও, তাঁর নাচের ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছেন। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে ‘মেরে মেহবুব’ গানে নেচে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।‌

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে উরফি জাভেদও তৃপ্তি দিমরির নাচের বিষয়ে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে উরফি বলেন, “তৃপ্তি দিমরি খুব ভাল অভিনেত্রী, কিন্তু ওই গানে তিনি কী করেছেন? আমি মনে করি, নাচের ক্ষেত্রে তাঁকে আরও কিছু শিখতে হবে।” তিনি আরও বলেন, “তৃপ্তির নাচ দেখে প্রথমেই মনে হয়েছিল এত ভাল অভিনেত্রী, কিন্তু এ কী করলেন! এরকম নোংরা নাচ, কেন নিজের অভিনয় নষ্ট করলেন?” উরফির এই মন্তব্য তৃপ্তির জন্য আরও একবার ট্রোলিংয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদিও তৃপ্তি এই নেতিবাচক মন্তব্য নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি চাই সবকিছু চেষ্টা করতে। তবে একজন সবকিছুতে ভাল হতে পারে না। চেষ্টা করতে তো কোনও ক্ষতি নেই। আমি শুটিংয়ের সময় বুঝতে পেরেছিলাম, এই নাচ আমার দ্বারা হবে না। এটি ছিল আমার প্রথম আইটেম গান। এর আগে কখনও এমন ধরনের নাচ করিনি। তবে কিছু কিছু জিনিস সবার পছন্দ হয়, কিছু জিনিস সবার পছন্দ হয় না। তাই সবকিছুই মেনে নিয়েছি আমি।”

Scroll to Top