ঈদে চাহিদার চেয়ে ২২ লাখ কোরবানির পশু বেশি রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ঈদে চাহিদার চেয়ে ২২ লাখ কোরবানির পশু বেশি রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আযহায় এবার চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (১ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী জনান, পবিত্র ঈদুল আযহায় এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। তবে পাওয়া যাবে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।

তিনি বলেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। দেশীয় খামারিরা এখন এতটাই সক্ষম হয়েছেন যে, নিজেদের উৎপাদিত পশু দিয়েই জাতীয় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

মন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এ বিষয়ে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, কোস্টগার্ড এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হবে।

এছাড়া অনলাইনে পশু বিক্রি করলে খাজনা বা হাশিল লাগবে না বলেও জানিয়েছেন তিনি।

Scroll to Top