টেস্ট অধিনায়কত্ব ছাড়ার নেপথ্য কারণ জানালেন বিরাট কোহলি – DesheBideshe

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার নেপথ্য কারণ জানালেন বিরাট কোহলি – DesheBideshe


টেস্ট অধিনায়কত্ব ছাড়ার নেপথ্য কারণ জানালেন বিরাট কোহলি – DesheBideshe

নয়াদিল্লি, ২১ মে – ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলি। ২০২২ সালে সাদা পোশাকের নেতৃত্ব থেকে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। দীর্ঘ সময় পর অবশেষে সেই সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি নিজেই।

কোহলির মতে, অধিনায়কত্বের অতিরিক্ত চাপ তাকে ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছিল।

সম্প্রতি আরসিবি ইনোভেশন ল্যাবের ইন্ডিয়ান স্পোর্টস সামিটে যোগ দিয়ে কোহলি জানান, সেই সময় তিনি ব্যাটিং এবং নেতৃত্ব উভয় ক্ষেত্রে দলের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। ভারতীয় ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার দৈনন্দিন জীবনে কতটা মানসিক চাপ সৃষ্টি করছিল তা তিনি শুরুতে বুঝতে পারেননি।

কোহলি বলেন, অধিনায়কত্ব ছাড়ার সময় তিনি মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং প্রত্যাশার চাপ সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল।

কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্ট খেলে ৪০টিতে জয় পেয়েছে। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে তিনি এই দায়িত্ব পান।

অধিনায়কত্ব ছাড়ার পরবর্তী সময়ে ক্রিকেটের আনন্দ ফিরে পাওয়ার পেছনে রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোরের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন কোহলি। তিনি জানান, তাদের সহানুভূতিশীল আচরণ তাকে পুনরায় মাঠে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে।

এছাড়া ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক রাখতে রবি শাস্ত্রী ও তৎকালীন সাপোর্ট স্টাফদের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।

এনএন/ ২১ মে ২০২৬



Scroll to Top