রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিমরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন দুই উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মামুনুর রশীদকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

দুই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ধারা ১৩ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর তাদের এই নিয়োগ দিয়েছেন।

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য হিসেবে তাদের এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখ— এর মধ্যে যা আগে ঘটবে সে সময় পর্যন্ত কার্যকর থাকবে।

তারা উভয়ই উপর্যুক্ত পদে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

শর্তানুযায়ী, দুই উপ-উপাচার্য সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে এক পৃথক আদেশে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান (একাডেমিক) এবং প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিনকে (প্রশাসন) তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে মূল বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।

জুমবাংলা আইনিউজ

জুমবাংলা আইনিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে ZoomBangla iNews থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

Scroll to Top