জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন সংকট মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন দায়িত্বে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে সরকার।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। ১৯০ ভোটের মধ্যে তিনি পান ৯৯ টি ভোট। নির্বাচনে খলিলুর রহমান ৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আঞ্চলিক ঘূর্ণন পদ্ধতির আওতায় এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের এ মর্যাদাপূর্ণ পদের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

Scroll to Top