উপসর্গ ও ধাপ
-
মেনোপজের পর আবার রক্তপাত শুরু হলে।
-
দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব।
-
তলপেটে ব্যথা
ধাপ ১— ক্যানসার জরায়ুর মধ্যে সীমাবদ্ধ।
ধাপ ২— ক্যানসার জরায়ুমুখ পর্যন্ত যখন ছড়ায়।
ধাপ ৩—ক্যানসার ডিম্বাশয় ও যোনিপথ পর্যন্ত ছড়ানো।
ধাপ ৪—মূত্রথলি ও বৃহদন্ত্র পর্যন্ত ছড়ানো।
শনাক্ত ও চিকিৎসা
ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাম, এন্ডোমেট্রিয়ামের নমুনা সংগ্রহ, ফ্রাকশনাল কিউরেটেজ, হিস্টোরোস্কপি এবং এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে জরায়ু ক্যানসার শনাক্ত করা যায়।
জরায়ু ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শুধু জরায়ু অপসারণ অস্ত্রোপচার করলে চলে। এ ছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এফএমনেরো থেরাপি ও টার্গেটেড থেরাপির মতো চিকিৎসা রয়েছে।
-
ডা. পবিনা আফরোজ পারভীন, স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চেম্বার—আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা


