চট্টগ্রামে ৫ পাচারকারী আটক | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামে ৫ পাচারকারী আটক | চ্যানেল আই অনলাইন

কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১ শত ৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১৮ জুলাই দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হারুন-অর-রশীদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ডের টহল চলাকালীন সময়ে কর্ণফুলী চ্যানেল থেকে সন্দেহজনক একটি ট্রলার আটক করা হয়। পরবর্তীকালে ট্রলারটি তল্লাশি করে ৫ জন পাচারকারীকে আটক করা হয়। এসময় তারা মায়ানমারের রাখাইন রাজ্যে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫০ বস্তা সিমেন্ট পাচার করতে চেয়েছিলো। জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে।

Scroll to Top