গরু চুরির আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে চাষিরা। গত কয়েক মাসে অন্তত ১৫টি গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো। এ ঘটনায় ইতোমধ্যে পালং থানা পুলিশ বিভিন্ন জেলা থেকে ১০ জন চোরকে আটক করে জেলে পাঠালেও, উদ্ধার হয়নি চুরি হওয়া একটি গরুও।