ক্যাম্পাসে হেঁটে হেঁটে খাবার বিক্রি করেন ইউআইইউর এই শিক্ষার্থী

ক্যাম্পাসে হেঁটে হেঁটে খাবার বিক্রি করেন ইউআইইউর এই শিক্ষার্থী

কাঁধে ব্যাগ, হাতেও ব্যাগ। কাঁধের ব্যাগে বই-খাতা, পড়ার সামগ্রী। আর হাতের ব্যাগে নানা রকম খাবার। তবে এই খাবার কিন্তু নিজের জন্য নয়। বিক্রির জন্য। ব্যতিক্রমী এই শিক্ষার্থীর সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে।

ইউআইইউর পুরকৌশল বিভাগের এই শিক্ষার্থীর নাম খালেকুজ্জামান। ক্যাম্পাসে হেঁটে হেঁটে খাবার বিক্রি করেন তিনি। খালেকুজ্জামান জানালেন, ইউআইইউ ক্যাম্পাসে আগে তিনটি ক্যাফেটেরিয়া ছিল। তবে বর্তমানে সচল আছে দুটি। শিক্ষার্থীরা যেন ক্যানটিনের পাশাপাশি আরও কিছু বিকল্প খাবার বেছে নেওয়ার সুযোগ পান, সে জন্যই উদ্যোগটি নিয়েছিলেন খালেকুজ্জামান। তাঁর বক্তব্য, ‘শিক্ষার্থীরা যেন উপকৃত হন, এমন কিছু করার চিন্তা আগে থেকেই ছিল। যখন দেখলাম ক্যাফেটেরিয়ায় খাবারের সংকট, ভাজাপোড়া ছাড়া অন্য তেমন কিছু পাওয়া যায় না, তখনই কাজটা শুরু করি।’

Scroll to Top