কোড তৈরি ও এআই এজেন্টসহ কোপাইলটে নতুন সুবিধা আনল মাইক্রোসফট

কোড তৈরি ও এআই এজেন্টসহ কোপাইলটে নতুন সুবিধা আনল মাইক্রোসফট

সহজ নির্দেশনায় সফটওয়্যার তৈরি

কোপাইলটের নতুন ‘কোড’ সুবিধার মাধ্যমে প্রোগ্রামিং না জেনেও সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে অ্যাপ, ড্যাশবোর্ড ও বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যাবে। এ সুবিধার পেছনে গিটহাব কোপাইলটে ব্যবহৃত একই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। ফলে কারিগরি জ্ঞান কম থাকা কর্মীরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোটখাটো সফটওয়্যার বা স্বয়ংক্রিয় কাজের ব্যবস্থা তৈরি করতে পারবেন। মাইক্রোসফট জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রন্টিয়ার প্রোগ্রামের আওতায় ‘কোড’ সুবিধা ধীরে ধীরে চালু করা হবে। আর অটোপাইলট সুবিধা চলতি মাসের শেষ দিকে ব্যক্তিগত পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

নিজে নিজেই কাজ করবে অটোপাইলট

কোপাইলটের নতুন ‘অটোপাইলট’ সুবিধা এমন একটি এআই এজেন্ট, যা ব্যবহারকারী কম্পিউটারের সামনে না থাকলেও নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারবে। এটি জুন মাসে মাইক্রোসফটের উন্মোচন করা ‘স্কাউট’ এআই এজেন্টের নতুন সংস্করণ। অটোপাইলটকে প্রতিষ্ঠানের একজন ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। প্রতিষ্ঠানের ডিরেক্টরিতে এজেন্টটির আলাদা পরিচয় থাকবে এবং নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া যাবে। কোন কোন কাজ অটোপাইলট করতে পারবে, তা নিয়ন্ত্রণ করবেন ব্যবহারকারীরা।

মাইক্রোসফটের কোপাইলট বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট অ্যানি পার্ল বলেন, নিরাপত্তা, আইন মেনে চলা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কারণে অনেক প্রতিষ্ঠানের জন্য এআই এজেন্ট ব্যবহার করা কঠিন হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় রেখেই অটোপাইলট তৈরি করা হয়েছে, যাতে এটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিবেশে ব্যবহার করা যায়।

Scroll to Top