জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দলের পক্ষেই সায় দিলেন কানাডার জনগণ। আগে কানাডার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মার্ক। এরপর বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান মার্ক গোল্ডম্যান স্যাকসের নির্বাহী হিসেবে কাজ করেন। কানাডার অর্থনীতিকে দুর্যোগের সময়েও টিকিয়ে রাখার জন্য বিশেষভাবে পরিচিত মার্ক।
মার্ক কার্নির দল জেতার পর থেকে বিশ্বব্যাপী প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়েও নতুন করে আগ্রহ বেড়েছে। মার্ক কার্নির স্ত্রী ডায়ানা ফক্স কার্নি। মার্ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডায়ানা ফক্স কার্নিকে ‘স্পাউস অব দ্য প্রাইম মিনিস্টার অব কানাডা’ ডাকা হয়ে থাকে। মার্ক কার্নি ও ডায়ানা ফক্স কার্নি ১৯৯৪ সালে বিয়ে করেন। মার্ক–ডায়ানা দম্পতির চার মেয়ে। তাদের নাম ক্লিও, টেস, অ্যামেলিয়া ও সাশা। নির্বাচনে বিজয়ী হওয়ার পরে মার্ক পরিবারের উদ্দেশে বলেন, ‘তোমাদের সমর্থন ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম না। তোমরা ছাড়া আমার কোনো লক্ষ্য নেই। সামনে যে দিন আসছে, তা থেকে উত্তরণের জন্য আমার যে শক্তি প্রয়োজন, (তোমাদের ছাড়া) তা–ও আমার নেই।’
কানাডার ‘ফার্স্ট লেডি’ ডায়ানার বিষয়ে কতটা জানেন
Recent Posts
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ! | চ্যানেল আই অনলাইন
August 12, 2026
প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন | চ্যানেল আই অনলাইন
August 12, 2026