বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, ইউয়ান। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।