কর্ণাটকে কংগ্রেস সরকারে বড় ধাক্কা: দপ্তর বন্টনে ক্ষুব্ধ রামালিঙ্গা রেড্ডির পদত্যাগ – DesheBideshe

কর্ণাটকে কংগ্রেস সরকারে বড় ধাক্কা: দপ্তর বন্টনে ক্ষুব্ধ রামালিঙ্গা রেড্ডির পদত্যাগ – DesheBideshe


কর্ণাটকে কংগ্রেস সরকারে বড় ধাক্কা: দপ্তর বন্টনে ক্ষুব্ধ রামালিঙ্গা রেড্ডির পদত্যাগ – DesheBideshe

বেঙ্গালুরু, ৫ জুন – ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নতুন কংগ্রেস সরকার গঠনের তিন দিনের মাথায় বড় ধরনের রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় পছন্দের দপ্তর না পাওয়ায় ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি।

শুক্রবার ৫ জুন তিনি মুখ্যমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

রামালিঙ্গা রেড্ডি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী তাকে বেঙ্গালুরু উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে যা তিনি মেনে নিতে পারেননি।

এর আগে গত বুধবার ৩ জুন তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন এবং বৃহস্পতিবার রাতে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

রেড্ডি জানান যে ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার বাড়িতে গিয়ে বেঙ্গালুরুর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং দুবার একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও স্পষ্ট করেছেন যে এখন যদি তাকে পছন্দের দপ্তর ফিরিয়েও দেওয়া হয় তবুও তিনি আর এই মন্ত্রিসভায় যোগ দেবেন না। তবে তিনি বিধায়ক হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন এবং কংগ্রেস দলেই অবস্থান করবেন।

বৃহস্পতিবার রাতে দপ্তর বণ্টন নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন এই জ্যেষ্ঠ নেতা।

নতুন সরকার যাত্রার শুরুতেই এমন জ্যেষ্ঠ নেতার আকস্মিক পদত্যাগ কর্ণাটকের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অস্বস্তি ও সংকটের জন্ম দিয়েছে।

এনএন/ ৫ জুন ২০২৬



Scroll to Top