
এশিয়ান গেমসের ২০তম আসর হতে যাচ্ছে জাপানের আইচি নাগোয়াতে। এ আসরে মোট ২২টি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। আসরে বিভিন্ন ইভেন্টের ছেলে ও মেয়ে দুই বিভাগে বাংলাদেশ থেকে মোট ১৮৭ জন খেলোয়াড় ও অ্যাথলেট অংশগ্রহণ করবে। খেলোয়াড়দের দেখভালের জন্য মোট ৭৩ জন কর্মকর্তা, কর্মচারী, কোচ এবং ম্যানেজার দলের সাথে যাবেন। তার মধ্যে ৮টি দল ক্রুজ শিপে থাকবে।
আসরে বাংলাদেশ দলের শেফ দা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)। ডেপুটি সেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর। সোমবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, ‘২০তম এশিয়ান গেমসে এশিয়ার মোট ৪৫টি দেশের আনুমানিক ১১০,৬৬ জন খেলোয়াড় অংশগ্রহণের জন্য আসবে। আসরে ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ ২২টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে।’
বিওএ সহ-সভাপতি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ১৯টি কক্ষ বরাদ্দ হয়েছে। তার দাবি, আগেভাগে ব্যবস্থা নেওয়ার কারণেই ক্রিকেট দলকে আবাসন-সংকটে পড়তে হচ্ছে না। এমনকি ভারতকে রুমও শেয়ার করতে হচ্ছে। তবে বাংলাদেশকে সেসবের মধ্যে পড়তে হচ্ছে না বললেই চলে।
বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ছেলেদের ফুটবল ইভেন্ট এবং বাস্কেটবল ইভেন্টে অংশগ্রহণ করছে না। বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, হকি,কাবাডি, শ্যুটিং, আর্চারি, অ্যাথলেটিক, হকি, গলফ, সুইমিং, কুস্তি, টেবিল টেনিস, বীচ ভলিবলসসহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করবে। অ্যাসোসিয়েশন আশা করছে, আসরে অংশগ্রহণে সার্বিক সহায়তা করেছে সরকার। তাই সর্বোচ্চ সংখ্যক পদকের প্রত্যাশা সবার।
আগামী ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ২০তম এশিয়ান গেমসের। তবে এর আগেই ১৪ সেপ্টেম্বর নারী ফুটবল ও ১৭ সেপ্টেম্বর নারী ক্রিকেট ইভেন্ট শুরু হয়ে যাবে আসর। জাপানের আয়োজনে এশিয়ান গেমসের তৃতীয় আসর শেষ হবে ৪ অক্টোবর।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…