এল ক্ল্যাসিকো জিতে ট্রফি নিজেদের করতে চান ফ্লিক | চ্যানেল আই অনলাইন

এল ক্ল্যাসিকো জিতে ট্রফি নিজেদের করতে চান ফ্লিক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো মহারণ জিতে ট্রফি নিজেদের করতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাত ১টায় মুখোমুখি হবে দুদল। বার্সার জার্মান কোচের একমাত্র লক্ষ্য ট্রফি জেতা, পাশাপাশি বললেন রিয়াল মাদ্রিদও এক অসাধারণ দল।

ফ্লিক বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের অসাধারণ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। নিঃসন্দেহে বলতে পারি তাদের অসংখ্য প্রতিভা আছে।’

‘কিন্তু আসল বিষয় হল আমরা কীভাবে খেলাটা খেলব এবং কীভাবে খেলা শুরু করবো। আমরা শিরোপা জিততে চাই।’

Scroll to Top