চট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারিয়েছেন ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, বিকেলে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




