এবারও ইংল্যান্ডের কারও ভিসা জটিলতা হল ভারত সফরে | চ্যানেল আই অনলাইন

এবারও ইংল্যান্ডের কারও ভিসা জটিলতা হল ভারত সফরে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গতবছর ভারতে খেলতে আসা নিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের দুই স্পিনার শোয়েব বশির ও রেহান আহমেদের ভিসা জটিলতার হয়েছিল। পরে ইংল্যান্ড সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সমাধান হয়। এবারও ইংল্যান্ডের সফর ঘিরে একই জটিলতা হয়েছে। ভারতের ভিসা পেতে এবার সমস্যার মুখে পড়েছেন পেসার সাকিব মাহমুদ।

ভিসা জটিলতা এড়াতে সাকিব মাহমুদ আবুধাবিতে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা করছে, শুক্রবার দলের সঙ্গে কলকাতায় যেতে পারবেন তিনি। বুধবার টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে।

ছয় বছর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন মাহমুদ। গতবছর ল্যাঙ্কাশায়ারের প্রাক-মৌসুমে দলের সাথে অংশ নেয়ার কথা থাকলেও এ সমস্যা বিবেচনায় আবেদন করেননি।

ইসিবি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আশা করা হচ্ছে মাহমুদ সঠিক সময়ে ভিসা পাবেন। পাকিস্তানি বংশোদ্ভূত দুই খেলোয়াড় আদিল রশিদ ও রেহান আহমেদ ইতিমধ্যে ভারতের ভিসা পেয়েছেন।

GOVT

Shoroter Joba

Scroll to Top