একাকিত্ব নয়, দেখুন এই সুন্দরের সব আয়োজন আপনাকে ঘিরে

একাকিত্ব নয়, দেখুন এই সুন্দরের সব আয়োজন আপনাকে ঘিরে

শারীরিক অনেক বড় বড় অসুখের চেয়েও মানসিকভাবে একাকিত্ব আরও বড় ক্ষতির কারণ হতে পারে। যেখানে ভালোবাসা আছে, যা কিছু পছন্দের সে-সবের সঙ্গে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলতে হবে। মনের কথা বলতে হবে, লিখতে হবে, শুনতে হবে এবং পড়তে হবে। একা থাকার কারণে যদি একাকিত্ব বাসা বাঁধে তবে নিয়মিত বিরতিতে পরিবার, বন্ধুমহলের কাছে ফিরতে হবে। ছুটে যেতে হবে ভালোবাসার দ্বারে।

নিজেকে ভালো রাখার জন্য অন্য মানুষের চেয়ে নিজেকে বেশি সময় দিতে হবে। ভালোবাসতে হবে অফুরান। গান শুনতে হবে, কবিতায় নিজেকে হারাতে হবে। পা বাড়াতে হবে পৃথিবীর পথে। যদি সবার মাঝে থেকেও একাকিত্ব অনুভূত হয় তবে সেটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা যে কাউকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং অবস্থান-মর্যাদাগতভাবে পঙ্গু করে দিতে পারে। ভালোর সঙ্গে থেকে আলো মাখুন, অন্ধকার কাটিয়ে সবার সঙ্গে বাহির দেখুন। সবকিছু সুন্দর-আপনাকে বরণ সরতে সেজে আছে ধরিত্রী। আপনিই কেন্দ্র, এই সুন্দরের সব আয়োজন আপনাকে ঘিরে।

রাজু আহমেদ  
প্রভাষক, মঠবাড়িয়া সরকারি কলেজ, পিরোজপুর
 [email protected]

Scroll to Top