উখিয়া থেকে মিয়ানমারের ১৯ নাগরিক আটক, ক্যাম্প ছেড়ে অবাধ চলাচলের পেছনে গভীর উদ্বেগ – DesheBideshe

উখিয়া থেকে মিয়ানমারের ১৯ নাগরিক আটক, ক্যাম্প ছেড়ে অবাধ চলাচলের পেছনে গভীর উদ্বেগ – DesheBideshe

উখিয়া থেকে মিয়ানমারের ১৯ নাগরিক আটক, ক্যাম্প ছেড়ে অবাধ চলাচলের পেছনে গভীর উদ্বেগ – DesheBideshe

কক্সবাজার, ৯ জুন – কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকা থেকে ১৯ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দিবাগত রাতে বালুখালী বিওপির আওতাধীন রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল নিয়মিত টহল চলাকালীন রহমতের বিল এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিলেন।

বিজিবি অধিনায়ক জহিরুল ইসলাম জানান যে, রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পের বাইরে অবাধে চলাচল করার কিংবা স্থানীয় বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রায়ই বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।

আটককৃত মিয়ানমার নাগরিকদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএন/ ৯ জুন ২০২৬

Scroll to Top