ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান – DesheBideshe

ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান – DesheBideshe

ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান – DesheBideshe

ঢাকা, ৩ জুলাই – ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি সফরে গত ২৮ জুন তিনি দেশ দুটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। এই সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পৃথক সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করাই ছিল এসব বৈঠকের প্রধান উদ্দেশ্য।

এছাড়া তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনাগুলো পরিদর্শন করেন।

তার এই সফরের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬

Scroll to Top