ইংল্যান্ডের নতুন কোচ হতে চলেছেন টুখেল | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ডের নতুন কোচ হতে চলেছেন টুখেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হতে চলেছেন টমাস টুখেল। ইতোমধ্যে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সাথে আলোচনা শেষে চুক্তি স্বাক্ষর করেছেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। তৃতীয় বিদেশি এবং প্রথম জার্মান হিসেবে ইংলিশদের দায়িত্ব নেবেন ৫১ বর্ষী টুখেল।

মঙ্গলবার আলোচনা দ্রুত অগ্রসর হলে টুখেল ইংলিশদের কোচিং করানোর দায়িত্ব নিতে রাজী হন। এফএ শুরু থেকেই টুখেলকে গ্যারেথ সাউথগেটের স্থায়ী উত্তরসূরি হিসেবে বিবেচনা করছিল। এ তালিকায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং অস্থায়ী ম্যানেজার লি কার্সলির নামও ছিল।

GOVT

২০১৫ সালে বুরুশিয়ার ডর্টমুন্ডের দায়িত্ব নেন টুখেল। ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকেন। ২০১৮ সালে পিএসজির কোচের দায়িত্বে নিয়োগ পান। ফরাসি ক্লাবটিতেও দুবছর কাটান। পিএসজি ছেড়ে চেলসিতে পাড়ি জমান ২০২১ সালের জানুয়ারিতে। সেবছর চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান। টুখেলের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন এটি।

২০২৩ সালে বায়ার্ন মিউনিখের কোচ হন টুখেল। এক মৌসুম কাটান ক্লাবটির হয়ে। মৌসুম কাটিয়ে গত জুনে চাকুরিচ্যুত হন। এরপর থেকে বেকার ছিলেন তিনি।

Scroll to Top