আরএসএসের ছাত্রসংগঠনের ব্যানারে ‘কটু’ কথা লেখার অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কৃত

আরএসএসের ছাত্রসংগঠনের ব্যানারে ‘কটু’ কথা লেখার অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কৃত

জানা গেছে, শাস্তিপ্রাপ্ত দুই ছাত্রীর একজন স্বর্ণপদকপ্রাপ্ত স্নাতকোত্তর ছাত্রী এবং অন্যজন সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হলেও পোস্ট-স্টুডেন্টশিপের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর। পরদিনই এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমার নির্দেশ দিয়ে পাঁচ সদস্যের একটি অধ্যাপক তদন্ত কমিটি গঠন করা হয়।

২৮ অক্টোবর প্রথম বৈঠকের পর ৩ নভেম্বর কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় এবং ৫ নভেম্বর কর্তৃপক্ষের অনুমোদনের পর দুই ছাত্রীর কাছে বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনার পর কমিটি ‘কটু’ কথা লেখার সত্যতা যাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Scroll to Top