অবরোধ চলাকালে পাকিস্তানের সাথে আলোচনায় বসবে না ইরান – DesheBideshe

অবরোধ চলাকালে পাকিস্তানের সাথে আলোচনায় বসবে না ইরান – DesheBideshe


অবরোধ চলাকালে পাকিস্তানের সাথে আলোচনায় বসবে না ইরান – DesheBideshe

তেহরান, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ তারা কোনো ধরনের সংলাপে অংশ নেবে না। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে ইরানের নেই।

গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর কঠোর এই নৌ-অবরোধ কার্যকর করা হয়।

মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, ইরানি বন্দরগুলো থেকে জাহাজ আসা-যাওয়ার ওপর পূর্ণ শক্তিতে অবরোধ বহাল রয়েছে। এই অবরোধের কারণে ইরানের প্রতিদিন প্রায় ৪০ কোটি ডলার বা ৪০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top