১৩ নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

১৩ নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা১৩ নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে।

তিনি বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার, আশঙ্কার কারণ নেই। কোন ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। কাউকে ছাড় দেয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

টাকা থাকবে ঝুঁকিমুক্ত, আজই ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন

তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সন্দেহভাজনদের দেখলে ধরিয়ে দিবেন। এটা আইন হাতে তুলে নেয়ার মতো বিষয় না।

Scroll to Top